নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও জুয়া-ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোঃ বদিউজ্জামাল অফিসার ইনচার্জ (ওসি) রুহিয়া থানা, গগণ শাহা ডিজিএম, পল্লী বিদ্যুৎ সমিতি রুহিয়া জোনাল অফিস , মোঃ নাসিরুল আলম উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ সারওয়ার মুরশিদি আহমেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ আব্দুল জব্বার সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি, মোঃ মজাহারুল ইসলাম বাদল সভাপতি রুহিয়া উপজেলা প্রেসক্লাব।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: মতিউর রহমান চেয়ারম্যান ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ, মোঃ মনিরুল হক বাবু: চেয়ারম্যান, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, জনি পারভেজ: প্যানেল চেয়ারম্যান, ২ নং আখানগর ইউনিয়ন পরিষদ, মোঃ তাহেরুল ইসলাম: প্যানেল চেয়ারম্যান, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ, অখিল চন্দ্র রায়: চেয়ারম্যান, ৪ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ, দেলোয়ার হোসেন: চেয়ারম্যান, ৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে নিজ নিজ এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং ক্যাসিনো বা জুয়ার মতো সামাজিক অপরাধসমূহ চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এসব সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



