নওগাঁর ভূরুঙ্গামারীতে মাদকসহ আটক নারী
নওগাঁর ভূরুঙ্গামারীতে মাদকসহ আটক নারী
মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সার্কেল এএসপি ভূরুঙ্গামারী মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অটোরিকশা যোগে গাঁজা পাচারের সময় মোছাঃ মমতা বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মমতা বেগম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বোঝাই একটি বস্তার মধ্যে লুকিয়ে বাসযোগে ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। সন্দেহের ভিত্তিতে তার বহনকৃত বস্তা তল্লাশি করলে সুপারির নিচে সাদা প্যাকেটে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, উদ্ধার হওয়া গাঁজার মালিক সুজা (৪২), পিতা-লোকমান, ওয়ার্ড নং-৭, পাথরডুবি ইউনিয়ন, ভূরুঙ্গামারীর বাসিন্দা।
পুলিশ আরও জানায়, সুজা ও তার ছোট ভাই সুজন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সুজন এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিল এবং তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

