দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়
দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড সহকারী কর্মকর্তা এম মজিবুর রহমান, নকশীকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি ।
নাগরিক উদ্যোগের বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



