দক্ষতায় শক্তি সাতক্ষীরায় যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

দক্ষতায় শক্তি সাতক্ষীরায় যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

18 August 2026, 6:04:28

দক্ষতায় শক্তি সাতক্ষীরায় যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: 

‘দক্ষতায় শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’- র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘একফরটি’ (ACTFORIT) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তিক ও দূরবর্তী এলাকা থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন তরুণ-তরুণী ও যুব নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের সুবিধাজনক ও পছন্দসই বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণের জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করেন।

সিডো-র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর সঞ্জিত কুমার দাস, অধ্যক্ষ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অপু হালদার, সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজিজুল হক, জব প্লেসমেন্ট অফিসার সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মো: আরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার মুশিদ আলম, প্রশিক্ষক মহিলা বিষয়ক অধিদপ্তর মোছা: লুৎফুন নাহার বিথী প্রমুখ,

সানজিদা নাহার শোভা বলেন “‘দক্ষতায় শক্তি’—এই ভাবনা নিয়ে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’-এ একজন তরুণী হিসেবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। পিছিয়ে পড়া যুব ও নারী সমাজের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বাস্তবভিত্তিক কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।

সিডো ও একশনএইড বাংলাদেশকে এই আয়োজনের জন্য ধন্যবাদ। প্রত্যাশা করি, সাতক্ষীরার প্রতিটি প্রান্তে যেন এই প্রশিক্ষণ পৌঁছে যায়, যাতে আমাদের তরুণ ও নারী সমাজ দক্ষ হয়ে অর্থনীতিতে অবদান রাখতে পারে।”

বক্তারা বলেন, আধুনিক কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে কারিগরি ও বাস্তবভিত্তিক দক্ষতার কোনো বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া যুবসমাজ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: