তালতলীতে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
তালতলীতে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) তালতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের তালতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মোট ১০৪ জন শিক্ষক হলেও প্রায় সকল শিক্ষকই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত ও সার্থক হয়ে ওঠে।

অনুষ্ঠানে শিক্ষকদের ন্যায্য অধিকার, চাকরির স্থায়িত্ব এবং মর্যাদা রক্ষায় একাধিক দাবি ও স্লোগান তুলে ধরা হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও আয়োজকদের কণ্ঠে শোনা যায়— “প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই; অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই; অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই।”
আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা দূর করে চাকরির নিরাপত্তা ও স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মাদ নাশির উদ্দিন শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রনি মল্লিক ও।
মাওলানা মোহাম্মদ নুরুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা তুলে ধরে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।সবশেষে দেশ, জাতি ও শিক্ষকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: