শুক্রবার ২১ আগস্ট, ২০২৬

তালতলীতে পিস্তল-গুলিসহ পাঁচজন আটক, এলাকায় চাঞ্চল্য

20 August, 2026 10:53:53
তালতলীতে পিস্তল-গুলিসহ পাঁচজন আটক, এলাকায় চাঞ্চল্য

রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় একটি ভাড়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে লিমন সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার কাঁঠালতলী গ্রামের জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের হৃদয় মোল্লা (২৫) ও জামাল মল্লিক (২৭), এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের লিমন সিকদার (২৮) ও অনিক মজুমদার (২৫)।

তালতলীতে পিস্তল-গুলিসহ পাঁচজন আটক, এলাকায় চাঞ্চল্য

তালতলীতে পিস্তল-গুলিসহ পাঁচজন আটক, এলাকায় চাঞ্চল্য

স্থানীয়দের দাবি, গত রোববার থেকে ওই ভাড়া বাসায় কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছিলেন। গত তিন দিন ধরে তাদের ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ওই বাসায় গিয়ে তাদের বিষয়ে জানতে চান।

এ সময় ঘরের ভেতর থাকা জিহাদ খাঁন পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা ধাওয়া করে পাঁচজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লিমন সিকদারের ভাড়া বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক পাঁচজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, স্থানীয় জনতা পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আরও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport