তাজমহল দেখতে গিয়ে ১৮ বছরের কারাবাস,প্যারোলে মুক্তি পেলো মোংলার বাদল ফরাজি
তাজমহল দেখতে গিয়ে ১৮ বছরের কারাবাস,প্যারোলে মুক্তি পেলো মোংলার বাদল ফরাজি
বিপ্লব মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ
ভারতের আগ্রার তাজমহল দেখতে যাওয়া কাল হলো মোংলার বাদল ফরাজির। ২০০৮ সালে ৮ম শ্রেণিতে পড়াকালে ট্যুরিস্ট ভিসা নিয়ে তাজমহল দেখতে যান বাদল। বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের পর একটি খুনের মামলায় নামের মিল থাকায় সেখানে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এক বৃদ্ধ খুনের পলাতম আসামি ছিলেন বাদল সিং। বাদল নামের সঙ্গে মিল থাকায় মিথ্যাভাবে ফেঁসে যান মোংলার এই বাদল ফরাজি। ভারতের আদালতে দোষী সাব্যস্ত করে তাকে সাজা দেওয়া হয়। এরপর ভারতের কারাগারে ১০ বছর জেল খাটেন বাদল। পরে বন্দি স্থানান্তর চুক্তিতে বাদলকে দেশে আনা হয়। এ দেশের জেলেও ৮ বছর জেল খাটেন। তারপর বাদলের পরিবারের প্যারোলে আবেদনের প্রেক্ষিতে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে তাকে পুলিশ প্রহরায় মোংলায় আনা হচ্ছে। পথিমধ্যে তাকে নেওয়া হবে বাগেরহাট জেলারের কার্যালয়ে। সেখান থেকে তাকে আনা হবে তার মোংলার বাড়িতে। বাড়িতে তার বৃদ্ধ মা সহ পরিবারের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



