ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি দুর্ঘটনায় নিহত পরিবারকে অনুদান,বিরামপুরে মন্ত্রীর আগমন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি দুর্ঘটনায় নিহত পরিবারকে অনুদান,বিরামপুরে মন্ত্রীর আগমন

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান চেক বিতরণ অনুষ্ঠানকে ঘিরে দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরামপুর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। আগামী ২রা মে ২০২৬ শনিবার দুপুর ২টায় বিরামপুর উপজেলার বিএনপুর মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,এমপি,মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপি বিরামপুর, দিনাজপুরের সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনজুর এলাহি চৌধুরী রুবেল। উপস্থিত থাকবেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম রেজুসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে,দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। দলীয় কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যানার-ফেস্টুন টানানো,অতিথি আপ্যায়ন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নেতাকর্মীরা সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান,মাননীয় মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো বিরামপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা মনে করছেন,এই আয়োজন শুধু অনুদান বিতরণ অনুষ্ঠান নয়,বরং মানবিক মূল্যবোধ ও দলীয় ঐক্যেরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, দাউদকান্দির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কয়েকজন প্রাণ হারালে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকার এই অনুদান প্রদান কার্যক্রম হাতে নেয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: