ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামি গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামি গ্রেফতার

22 November 2026, 11:19:05

ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামি গ্রেফতার

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ নভেম্বর ২০২৬ ইং তারিখ, দুপুর ১২:১৫ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-০৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭), পিতা- মৃত আব্দুল লতিফ পাঠান,* সাং: নাগেরহাট পাঠান বাড়ি, থানা: লোহজং, জেলা: মুন্সিগঞ্জকে গ্রেফতার করে।

একই তারিখ সন্ধ্যা ১৭:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন তিলকগ্রামস্থ জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা থানার অপর এক ধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং আসামি মোঃ মাশরাফি মোল্লা (২২), পিতা: মৃত জিয়াউর রহমান, সাং: কুশলি, থানা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় ও খুলনার লবণচরা হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard