শুক্রবার ১৯ জুন, ২০২৬

ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো

18 June, 2026 9:20:07
ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিলার আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো।
ডিমলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারার এন্ড রুরাল ট্রান্সফরর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েশ্সন ইন বাংলাদেশ
প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস প্রকল্পটির বাস্তবায়ন সম্পর্কে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাদিকুজ্জামান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আনম শিবলী সাদিক, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর প্রধান, ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ ও নারী ও তরুণ উদ্যোক্তাদের উদ্যোসমূহেরকে বিকশিত করার লক্ষ্যে, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport