ডিমলায় ওয়ারেন্ট ভুক্ত ৩জন আসামি গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ডিমলায় ওয়ারেন্ট ভুক্ত ৩জন আসামি গ্রেফতার

19 May 2026, 12:57:56

ডিমলায় ওয়ারেন্ট ভুক্ত ৩জন আসামি গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর / সংবাদ কর্মী আলাল (২৫) কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। রোববার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ডিমলা বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ ইসলাম আলাল উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মোঃ কছির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই মোঃ তুহিন ইসলামের নেতৃত্বে তাকে আটক করতে সক্ষম হয়। অপরদিকে বাবুরহাট এলাকার বিপ্লব সরকার ও ভাটিয়া পাড়ার সবুর আলী কেউ আটক করে ডিমলা থানার পুলিশ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের কে। সোমবার জেলা আদালতে পাঠানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: