শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: রুহিয়ায় ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সাল আমিনের নির্বাচনী অফিস উদ্বোধন

8 October, 2026 11:09:20
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: রুহিয়ায় ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সাল আমিনের নির্বাচনী অফিস উদ্বোধন

কুদরত আলী , ঠাকুরগাঁও প্রতিনিধি :

আসন্ন ২৯ অক্টোবর, ২০২৬ ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

০৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার রুহিয়ায় ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সাল আমিনের নির্বাচনী অফিস রুহিয়া এবি কিন্ডারগার্ডেন সংলগ্ন উদ্বোধন করা হয়।

নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল এবং ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে রুহিয়া এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলী। সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী। জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক কাজী আজমগীর। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি একটি মডেল নির্বাচনে রূপ নেবে এবং ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard