ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।পরবর্তীতে, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ।সভাসমূহে আসন্ন নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধির যথাযথ প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
তাছাড়া ও নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব রাখা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



