ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

মোঃ কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলদলটি অভিযান পরিচালনা করে। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামুন বাজার নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়।
পরে সেখান থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: