ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিনটি স্মরণে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও রুহিয়া ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
শুক্রবার (১ মে) সকালে ঠাকুরগাঁও জেলা কমিটি (রামনাথ) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে কয়েকশ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। এসময় শ্রমিকরা “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। র্যলী শেষে সংগঠনটির জেলা কার্যালয় ( রামনাথ বাজারে) এক আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের এক অনন্য দিন। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের সেই আত্মত্যাগ আজও সারা বিশ্বের মেহনতি মানুষকে অনুপ্রেরণা দেয়। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক। জয়নুল হক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আনছারুল ইসলাম আলাল, মিলন চৌধুর, সহ সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, কোষাধ্যক্ষ পরিমল চন্দ্রসহ অন্যান্য স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: