ঠাকুরগাঁওয়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সরঞ্জাম বিতরণ
ঠাকুরগাঁওয়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সরঞ্জাম বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
গ্রাম পুলিশদের মান উন্নয়ন এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত নাগরিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও সদর এবং নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক, জুতা ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭) সেপ্টেবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম বলেন গ্রাম পুলিশদের কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা নিশ্চিতকরণে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের গতিশীলতা বাড়াতে এবং দাপ্তরিক কাজ আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর এবং নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। নতুন বাইসাইকেল ও অন্যান্য উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত গ্রাম পুলিশরা এবং তারা সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



