বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

8 September, 2026 10:49:28
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব নারগুন এলাকায় ইকো ইউনিভার্সিটি ও আকচা ইউনিয়নে অবস্থিত লোকায়ন জাদুঘর পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্যবৃন্দ।

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে পৌঁছালে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে স্বাগত জানান- লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ও ইউজিসির সদস্যগণ- লোকায়ন জাদুঘরের তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ পুতুল ও খেলনা গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, বিজ্ঞান গ্যালারি ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন। তারা এসব গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, গ্রামীণ জনজীবনের উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য নির্ভর সংগ্রহ সম্পর্কে আগ্রহের সঙ্গে অবহিত হন।

পরিদর্শন শেষে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের বিভিন্ন উদ্যোগ ও সংগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও শিকড়কে তুলে ধরার ক্ষেত্রে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অপরদিকে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ও তার প্রতিনিধিদল।

এসময় ইউজিসির চেয়াম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ১১৬তম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) সরকারি অনুমোদন পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অবকাঠামো থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি দেখে মনে হচ্ছে- দীর্ঘমেয়াদি এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলে উচ্চশিক্ষা দানের প্রত্যয় নিয়ে পথযাত্রা শুরু করেছি। আমরা ইউজিসির পক্ষ থেকে আশা করছি এই বিশ্ববিদ্যালয়টি দেশের নাম উজ্জ্বল করবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন এবং প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার প্রমূখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard