ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

8 September 2026, 1:20:16

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

মোঃ ইমরান মুন্সি, ​ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে পণ্য মজুত করার অপরাধে একটি গোডাউনে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয় এবং গোডাউন মালিককে আর্থিক জরিমানা করা হয়।

​রোববার (গতকাল) দুপুর ১টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে অভিযান চালানো হয়। ওই গোডাউনে বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিভিন্ন অবৈধ পণ্য মজুত করা হয়েছিল।

​অভিযানের সময় গোডাউনে অবৈধ পণ্যের উপস্থিতি নিশ্চিত হয়ে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের আইন লঙ্ঘন করায় গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​জনস্বাস্থ্য রক্ষা এবং সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো ধরনের পণ্য উৎপাদন, মজুত বা বাজারে বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard