ঝালকাঠিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সদর থানাধীন ৬নং বাসন্ডা ইউনিয়নের ধারাখানা এলাকায় জনৈক মোঃ রুমানের ফ্লেক্সিলোড/বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মোঃ মাসুদ সরদার (৪৩)-কে আটক করেন। তিনি ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পরমহল এলাকার মৃত আঃ আজিজ সরদার ও মৃত রেনু বেগমের ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশির পূর্বেই আসামি তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। রাত ১০টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে এসব ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

