সোমবার ২৫ মে, ২০২৬

ঝালকাঠিতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

24 May, 2026 6:37:08
ঝালকাঠিতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ 

​ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. জুবায়ের ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু জুবায়ের পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

​বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান। তিনি জানান, শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে ওসি মো. আবু নাছের রায়হান আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport