শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

জুমার নামাজ ঘিরে সংঘর্ষের ঘটনায় সাবেক খতিব রুহুল আমিনের কারাবাস

27 November, 2026 10:11:40
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে রুহুল আমিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে যা বলা হয়েছে মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায় উপস্থিত হন এক প্রবাসফেরত ব্যবসায়ী। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগে বলা হয়, এ সময় মুফতি রুহুল আমিন কয়েকজন সহযোগীকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিতে এগিয়ে এলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে বাদীর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে মামলায় দাবি করা হয়েছে। পাশাপাশি আসামিরা তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে। মামলার বিবরণে আরও বলা হয়েছে, ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন। একই ঘটনায় জাতীয় মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। খতিবের দায়িত্বে ছিলেন আড়াই বছরের বেশি সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে খতিবের পদ থেকে অপসারণ করে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে রুহুল আমিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায় উপস্থিত হন এক প্রবাসফেরত ব্যবসায়ী। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন।

অভিযোগে বলা হয়, এ সময় মুফতি রুহুল আমিন কয়েকজন সহযোগীকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিতে এগিয়ে এলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে বাদীর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে মামলায় দাবি করা হয়েছে। পাশাপাশি আসামিরা তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়েছে, ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন। একই ঘটনায় জাতীয় মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

খতিবের দায়িত্বে ছিলেন আড়াই বছরের বেশি সময়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে খতিবের পদ থেকে অপসারণ করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard