ছাপড়হাটীতে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
ছাপড়হাটীতে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
খায়রুল আলম নয়ন, (বিশেষ) প্রতিনিধিঃ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে শোভাগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সোমবার (১- জুন) সকল ১০ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি আয়োজিত শহিদ রাষ্ট্রপতির ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ছাপড়হাটী ইউনিয়নের প্রায় ৭০০ জন দুস্থ অসহায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এফ আই জাহাঙ্গীর মন্ডল আহবায়ক ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি, মোকলেছুর রহমান মুকুল সদস্য সচিব ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি, আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক সুন্দরগঞ্জ উপজেলা ওলামা দল( জেওডি) সহ প্রমূখ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



