বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬

ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলার নেতৃত্বে জিতেন-আনাস-নিবেদিতা

7 October, 2026 8:48:21
ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলার নেতৃত্বে জিতেন-আনাস-নিবেদিতা

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের ১৯তম জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জিতেন ভৌমিককে সভাপতি, আনাস মোহাম্মদকে সাধারণ সম্পাদক এবং নিবেদিতা রায়কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জ সুরবিতান মিলনায়তনে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি পীযুষ চক্রবর্তী। পরে জেলা সংসদের সহ-সভাপতি জিতেন ভৌমিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আনাস মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। এ ছাড়া ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তামজিদ হায়দার চঞ্চলের উপস্থিতিতে এবং জিতেন ভৌমিকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়। নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মো. জনি মিয়া, সহকারী সাধারণ সম্পাদক সুরজ তন্তুবায়, কোষাধ্যক্ষ সামিয়া আহমেদ খান, দপ্তর সম্পাদক শাহরিয়ার খান নাফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিসা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অনিক শুক্লবৈদ্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্জন চন্দ এবং স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাদাত উদ্দিন অরণ্য। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নিপু ভৌমিক ও কাব্য ভৌমিক। এ ছাড়া দুজনকে কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard