ছাতক পৌর শহরে থেকে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ, আঞ্চলিক / বিস্তারিত

ছাতক পৌর শহরে থেকে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

6 May 2026, 10:41:11

ছাতক পৌর শহরে থেকে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

সেলিম মাহবুবঃ
ছাতক পৌর শহরের কলেজ রোডের পাশের একটি ঝুপড়ি থেকে ৬৫ বছর বয়সী এক মানুষিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মানষিক প্রতিবন্ধী ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে কাগজ পলিথিন ও চটের বস্তায় মোড়ানো একটি অস্থায়ী ঝুপড়িতে বসবাস করতেন।

স্থানীয় লোকজন দেয়া খাবারেই তার জীবন চলতো। সোমবার সোমবার (৪ মে) সকালে স্থানীয় লোকজন দেখতে পান তার কোন সাড়া-শব্দ নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায় পরে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: