মঙ্গলবার ১৯ মে, ২০২৬

ছাতক উপজেলার রাজবীর দে”র জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

18 May, 2026 11:42:56
ছাতক উপজেলার রাজবীর দে"র জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

সেলিম মাহবুবঃ
ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাজবীর দে জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছে।তার এ গৌরব অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন সহ সকলের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

রাজবীর দে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে ও ছাতকের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা রানী দত্তের বড় ছেলে।

ছোটবেলা থেকেই সে মেধাবী, শৃঙ্খলাবোধ সম্পন্ন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

জানা যায়, বাংলাদেশ স্কাউটসের কাব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতার স্বীকৃতিস্বরূপ সে জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজবীর দে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়।

পরে সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।

সে তার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে ও ভবিষ্যতেও আরও বড় অর্জনের স্বপ্ন দেখছে।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “রাজবীর অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন অমায়িক শিক্ষার্থী।

পড়ালেখার পাশাপাশি কাব স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ প্রশংসনীয়। তার জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

”রাজবীর দে’র মা সহকারী শিক্ষিকা রুমা রানী দত্ত বলেন, ছেলের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সকল সফলতার পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে পারে সে। এজন্য তিনি সকলের আশীর্বাদ কামনা করেছেন।##

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport