শনিবার ২৫ এপ্রিল, ২০২৬

ছাগলনাইয়া প্রতিবন্ধীদের মাঝে এমপি মজনু’র হুইল চেয়ার বিতরণ

24 April, 2026 8:44:27
ছাগলনাইয়া প্রতিবন্ধীদের মাঝে এমপি মজনু'র হুইল চেয়ার বিতরণ

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধিঃ

ছাগলনাইয়া উপজেলায় অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু’র হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য ছাগলনাইয়া উপজেলায় বিএনপির কার্যালয়ে সামনে শুক্রবার ২৪ এপ্রিল দুপুর ১২ টার সময় প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগের ফলে এলাকার শারীরিকভাবে অসুস্থ রয়েছে তাদের দৈনন্দিন জীবনে চলাচল সহজ হবে এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তিনি আরও জানান, ফেনী ১ আসনে সর্বত্র প্রতিবন্ধীদের খুঁজে হুইলচেয়ার তাদের বাড়ি বাড়ি দিয়ে আসা হবে। এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উপকার ভোগী আনোয়ার হোসেন মুন্সি রফিকুল আলম মজনু’ র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ছিলেন।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport