শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারী ‘নতুন কুড়ি স্পোর্টস’ (অনূর্ধ্ব ১৪)ক্রিকেটে বিজয়ী

12 May, 2026 9:05:45
চিতলমারী 'নতুন কুড়ি স্পোর্টস' (অনূর্ধ্ব ১৪)ক্রিকেটে বিজয়ী

মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের জেলা পর্যায় আয়োজিত শিশু কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুড়ি স্পোর্টস ‘ ক্রিকেটে চিতলমারী উপজেলা বিজয়ী হয়েছে। আগামী ১৯ মে তারা খুলনা বিভাগীয় মাঠে খেলবে।

সোমবার (১১মে) বাগেরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ ফাইনাল ম্যাচে চিতলমারী প্রথম ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান করে, জবাবে মোড়েলগঞ্জ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান করে পরাজয় বরন করে। ম্যাচ শেষে চিতলমারীর আলী মাহামুূদ নোবেল সেরা খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করেন।

বিকালে খেলা শেষে বিজয়ী দলকে ট্রপি তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মো: আব্দুল বাতেন।

চিতলমারী উপজেলার সাবেক খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন বিন্দু ও অন্যতম ক্রীড়া সংগঠক মো: সাইদুর রহমান সেলিম খান এ তথ্য জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard