চিতলমারীতে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধনঃ দ্রুত বিচারের দাবি জানালেন বক্তারা | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধনঃ দ্রুত বিচারের দাবি জানালেন বক্তারা

6 October 2025, 2:10:22

চিতলমারীতে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধনঃ দ্রুত বিচারের দাবি জানালেন বক্তারা

চিতলমারী প্রতিনিধি – ৬ অক্টোবর সোমবার ২০২৫।

বাগেরহাটে প্রকাশ্যে সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়ে চিতলমারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জেলা বিএনপির সদস্য ও শেরে বাংলা ডিগ্রি কলেজের সভাপতি রুনা গাজী, সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, মোঃ রিফাত আল মাহমুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন রুপসী বাংলা টেলিভিশনের ও জাতীয় দৈনিক বাংলাদেশ ডায়েরীর জেলা প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিফ।

এ সময় আরও বক্তব্য রাখেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, সাবেক প্রেসক্লাব সভাপতি প্রদীপ মণ্ডল, শিক্ষক সাফায়েত হোসেন, শিক্ষক নেতা ইব্রাহীম ফকির, কাজী কামরুল ইসলাম ও সাংবাদিক টিপু শিকদার

বক্তারা বলেন, “দেশজুড়ে সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার ভয়াবহতা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিক হায়াত উদ্দিনসহ নিহত সব সাংবাদিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।”

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।
সমগ্র অনুষ্ঠান জুড়ে ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘স্বাধীন গণমাধ্যম বাঁচাও’—এই স্লোগানে মুখর হয়ে ওঠে চিতলমারী উপজেলা চত্বর।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: