বুধবার ২১ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

21 October, 2026 2:36:17
চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার চণ্ডিভিটা এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁরা এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপে পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রশাসন সহযোগিতা করবে।

এ সময় চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার ওসি জে এম মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard