মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

চার আসন বহালের দাবিতে বাগেরহাটে অফিস-আদালত অবরোধ

14 September, 2025 11:04:34
চার আসন বহালের দাবিতে বাগেরহাটে অফিস-আদালত অবরোধ

বাগেরহাট প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর রবিবার ২০২৫। 
জেলায় চারটি আসন বহালের দাবিতে অফিস ও আদালত অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন। পরে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন এবং দাবিদাওয়া নিয়ে স্লোগান দেন।

শুধু জেলা শহরেই নয়, একযোগে ৯টি উপজেলাতেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনে একই ধরনের অবস্থান কর্মসূচি চলে। বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলার কথা রয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত স্থানীয় জনগণ কোনোভাবেই মেনে নেবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এ সময় অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জানান, তারা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিয়েছেন। আগামী সপ্তাহেই শুনানি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে আনার প্রস্তাব দেয়। পরে ৪ সেপ্টেম্বর সীমানা সামান্য পরিবর্তন করে তিন আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। দীর্ঘদিন ধরে জেলায় চারটি আসন ছিল। চূড়ান্ত গেজেটে এখন বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard