মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

চরবানিয়ারী ইউনিয়নে আস্থার প্রতীক মোঃ আলমগীর হোসেন , লড়বেন চেয়ারম্যান পদে; ব্যস্ত গণসংযোগে

1 November, 2026 11:30:23
চরবানিয়ারী ইউনিয়নে আস্থার প্রতীক মোঃ আলমগীর হোসেন , লড়বেন চেয়ারম্যান পদে; ব্যস্ত গণসংযোগে

চিতলমারী প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীক, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি এখন পুরো ইউনিয়ন জুড়ে ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কুশল বিনিময় করছেন এবং দোয়া চাইছেন।

সরেজমিনে দেখা গেছে, তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও মসজিদে ঘুরে ঘুরে ইউনিয়নবাসীদের খোঁজ খবর নেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় তিনি সিক্ত হন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কামাল শেখ দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। কারো বাড়িতে অসুস্থ রোগী, কারো মেয়ের বিয়ে, কারো বিপদ— সবখানেই সবার আগে পাওয়া যায় মোঃ আলমগীর হোসেনকে। তিনি শারদীয় দুর্গা পূজায় হিন্দুদের নিরাপত্তার জন্য মন্দিরে ও বাড়িতে যেয়ে এলাকাবাসীর খোঁজ খবর নিয়েছিলেন। বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতাও করেছিলেন। তার এই মানবিক গুণের কারণেই তিনি এলাকাবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

চরবানিয়ারী ইউনিয়নের একজন মাধ্যমিক প্রবীণ স্কুল শিক্ষক বলেন, “আলমগীর ভাই ভাই অত্যন্ত সৎ ও ভালো মানুষ। তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এমন মানুষকেই চেয়ারম্যান হিসেবে চাই।”

আলমগীর হোসেন বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমি ক্ষমতার জন্য নয়, সেবা করার জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করতে এসেছি। আমি যদি আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নকে একটি আদর্শ , সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমার প্রথম কাজ হবে ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকা করা, বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত হকদারদের মাঝে পৌঁছে দেওয়া।”

তার এই নিরলস গণসংযোগে ইউনিয়ন জুড়ে ব্যাপক সাড়া পড়েছে এবং ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard