শুক্রবার ১ মে, ২০২৬

চরফ্যাসনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞ আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অবমাননা করেও চলছে গৃহ নির্মাণের কাজ

1 May, 2026 11:58:24
চরফ্যাসনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞ আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অবমাননা করেও চলছে গৃহ নির্মাণের কাজ

চরফ্যাসন উপজেলা প্রতিনিধিঃ

গত ২৭/০৪/২০২৬ ইং তারিখে দেওয়ানি মামলা নং ১৮৮/২৬ এর আদেশে দেখা যায় চরফ্যাশন উপজেলার ৩ নং চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাদী মোঃ ছালাহ উদ্দিন এর আরজি মোতাবেক বিজ্ঞ আদালত চৌহুদীভুক্ত বিরোধীয় ভুমিতে নিষেধাজ্ঞা (Status quo) আদেশ প্রদান করেন এবং বিবাদীদের নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক ২৮/০৭/২০২৬ ইং তারিখে জারিকারক নোটিশ জারি করতে একই ওয়ার্ডের বাসিন্দা বিবাদী ১. অলিউদ্দিন ঢালী ২. মোঃ সোহাগ ও মোঃ শুভ এর বাড়িতে যান, কিন্তু বিবাদীগন বিজ্ঞ আদালতের নোটিশ গ্রহণ না করে তাকে ফেরত যেতে বাধ্য করেন এবং পরক্ষণেই বিরোধীয় ভুমিতে পাকা পিলার করে গৃহ নির্মাণের কাজ শুরু করেন, সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করার আগ পর্যন্ত যা চলমান আছে বলে প্রতিয়মান হয়েছে। বাদীপক্ষ সুনির্দিষ্ট তথ্য দিয়ে জানায় বিবাদীগন নোটিশ গ্রহন না করে আদালতের আদেশ অমান্য করে সেখানে গৃহ নির্মাণের কাজ করতেছে, সেই অবস্থায় তাদের কাজে বাধা প্রদান করলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত সহ খুন জখম হতে পারে, তাই বাদীপক্ষ তাৎক্ষণিক বেআইনি কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেন এবং উপজেলা নির্বাহী অফিসার চরফ্যাশন, অফিসার ইনচার্জ চরফ্যাশন কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে চরফ্যাশন থানা প্রশাসন ঘটনা স্থলে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে বিবাদীদের অবহিত করেন এবং সকল কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ করেন। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিভিন্ন স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বিবাদীগন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো গভীর রাতে, কখনো খুব ভোরবেলা, কখনো সন্ধ্যায় এভাবে তাদের গৃহ নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমতবস্থায় ভুক্তভোগী বাদীপক্ষ আইনের শাসন প্রতিষ্ঠাসহ ন্যায় বিচার প্রত্যাশা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport