চরফ্যাশনে জীবনযুদ্ধে হেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন হান্নান নামের এক যুবক
চরফ্যাশনে জীবনযুদ্ধে হেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন হান্নান নামের এক যুবক
মোঃ নুর হোসেন,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড,আট কপাট বাজার এর হুন্ডার মিকার আঃ হান্নান (৩০) গত কাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেন।
পরিবার সুত্রে জানাযায় হান্নান দীর্ঘদিন অসুস্থ ছিলেন ধার দেনা করে তার পেটে অপারেশন করা হয়েছে,তার মা জানান অপারেশন এর পরে তাকে অতিরিক্ত ঔষাধ খাওয়ানোর কারনে বিভিন্ন সময় তার মাথায় সমস্যা হত।পরবর্তী টাকার অভাবে ঠিক মত চিকিৎসা করাতে পারতাম না,আমরা সবসময় তাকে পাহারা দিয়ে রাখতাম।গত কাল রাতে আমি তার সাথেই ঘুমিয়ে ছিলাম কিন্তু সকালে উঠে দেখি আমার ছেলে আর আমার পাশে নাই। পরে আমরা পরিবারের সকলে খোঁজতে থাকি,ফজরের পরে দেখি সে আমাদের বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই কাছের সাথে ঝুলন্ত।পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।মৃত হান্নান এর এক স্ত্রী ও তিনজন ছেলে সন্তান রয়েছে।
শশীভূষন থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।কোন অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



