শনিবার ১৩ জুন, ২০২৬

চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান বার্ষিকী উপলক্ষে মহোৎসব

12 June, 2026 11:43:54
চট্টগ্রাম হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান বার্ষিকী উপলক্ষে মহোৎসব

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা উদযাপন পরিষদের উদ্যোগে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ ১৩৬তম তিরোধান বার্ষিকী স্মরণে প্রতিষ্ঠার ২৯তম উৎসব উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, সত্যনারায়ণ পূজা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ১০, ১১ ও ১২ জুন। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তিমূলক সংগীতাঞ্জলি, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, প্রাতঃকালীন পূজা, বাল্যভোগ নিবেদন, তুলসী প্রদান, রাজভোগ নিবেদন, সত্যনারায়ণ পূজা, মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের শ্রীশ্রী কৈবল্যধাম-এর মোহন্ত মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

ধর্মীয় আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। শুভ অধিবাস পরিচালনা করেন বৈষ্ণব প্রবর অরুণ বিকাশ চক্রবর্ত্তী ও তপন চক্রবর্ত্তী।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, সাবেক সভাপতি ড. শ্রী রাম আচার্য্যসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মহোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে সমগ্র মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport