শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

গুরুদাসপুরে দিনব্যাপী বিভিন্ন সরকারি কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

8 October, 2026 11:18:06
গুরুদাসপুরে দিনব্যাপী বিভিন্ন সরকারি কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

সজিবুর রহমান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপী বিভিন্ন সরকারি কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুবজিপুর থেকে তাঁর পরিদর্শন শুরু হয়। পরে খুবজিপুর উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ফ্যামিলি সমাবেশে অংশগ্রহণ, উপজেলা চত্বরে ইনডোর ব্যাডমিন্টন কোর্ট ও পৌরসভার ঊর্ধ্বমুখী চারতলা ভবন উদ্বোধন করেন তিনি।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক। সেখানে এসএসসি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ ১১৭৩ নম্বর পাওয়া শিক্ষার্থী সুমাইয়া জাহানের নাম সংবর্ধনার তালিকায় না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়েছিল।
অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সুমাইয়া বলেন, সর্বোচ্চ নম্বর পেয়েও তার নাম তালিকায় না থাকা হতাশাজনক। একই বিদ্যালয়ের আরও কয়েকজন কৃতি শিক্ষার্থীও তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করেন তিনি। নম্বর ও মেধার ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার দাবি জানান সুমাইয়া।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ সুমাইয়ার নাম তালিকায় যুক্ত করেন এবং ক্রেস্ট বিতরণ স্থগিত করেন।তিনি বলেন, “সুমাইয়ার নাম তালিকায় থাকা দরকার ছিল। এখন জানতে পেরেছি, সে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বলা দরকার ছিল। যাচাই – বাছাইয়ের সময় সুমাইয়ার মার্কশীট ও আবেদন কোনটাই তিনি পাননি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও জানান। প্রকৃত তালিকা করে সবাইকে একসঙ্গে সম্মাননা দেওয়া হবে।”

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার দাবি করেন, সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময়মতো প্রয়োজনীয় তথ্য ও ছবি দেননি।
এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে শিক্ষা অফিস থেকে তাকে কোনো তালিকা বা তথ্য চাওয়া হয়নি।

জেলা প্রশাসক বলেন, ভুল হতে পারে, তবে শিক্ষার্থীদের প্রচেষ্টা ও আন্তরিকতার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীর নামই তালিকায় না থাকায় তিনি বিব্রত বলেও জানান। তবে সুমাইয়াসহ সকলকেই একসাথে কৃতি শিক্ষার্থীর সন্মানা ক্রেস্ট দেওয়া হবে। সবশেষে গুরুদাসপুর ইউএনও’ কে ধন্যবাদ জানান তিনি।

দিনের শেষপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard