খুলনার শীর্ষ সন্ত্রাসী, বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা, শুটার ইমরান ও তার চার সহযোগিকে বিদেশী রিভলবারসহ ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২
খুলনার শীর্ষ সন্ত্রাসী, বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা, শুটার ইমরান ও তার চার সহযোগিকে বিদেশী রিভলবারসহ ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২
বিপ্লব মল্লিক, বাগেরহাটঃ
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০৩:৫০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-২ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত, শুটার ইমরান ও তার চার সহযোগিকে একটি বিদেশী রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ* গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। ইমরান (৪০), পিতা: রফিকুল ইসলাম, সাং: দেওয়ারা, ২। ইমন খান (২১), পিতা: আনোয়ার খান, সাং: আইচগাতি, ৩। মোঃ আল আমিন (২০), পিতা: মৃত আব্দুর রশিদ, সাং: রাজাপুর, ৪। রফিকুল ইসলাম (২১), পিতা: মোঃ রুহুল মুন্সি, সাং: বাহাপুর, ৫। হানিফ সিকদার (১৯), পিতা: আব্দুল হালিম সিকদার, সাং: আইচগাতি, সর্ব থানা: রূপসা, জেলা: খুলনা।

গ্রেফতারকৃত আসামি ইমরান ও তার সহযোগিদের বিরুদ্ধে-
খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন,
খুলনার রূপসায় দেড় মাসের ব্যবধানে চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা,
খুলনা সদর থানায় অস্ত্র মামলা,
গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা,
খুলনা মহানগর ও খুলনা জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়ায় বি কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে।
অভিযানকালে ধৃত আসামি ইমরান ও তার সহযোগিদের তল্লাশি চালিয়ে একটি বিদেশী রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



