খুলনার বটিয়াঘাটা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলিদুন্নবী পালিত
খুলনার বটিয়াঘাটা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলিদুন্নবী পালিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলিদুন্নবী(সাল্লিল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) উদযাপন উপলক্ষ্যে হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবন ও কর্মের আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৬ আগস্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান , কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব,বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা গেজেট প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার , কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম । অনুষ্ঠানের শেষে মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুঃ আব্দুল হাকিম। অপরদিকে অনুরূপভাবে বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়’র আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ’র সভাপতিত্বে, কৈয়া শহীদ আবুল কাশেম কলেজ’র আয়োজনে অধ্যক্ষ আরিফুল ইসলাম স্বপন’র সভাপতিত্বে , বাবোআড়িয়া শহীদ স্মরণীর অধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ’র সভাপতিত্বে,সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস’র সভাপতিত্বে, বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার’র সভাপতিত্বে, সাচিবুনিয়া সরস্বতী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাশেম খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মানস কুমার’র সঞ্চালনায়, হোগলডাঙ্গা প্রগতী মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়’র সভাপতিত্বে, দক্ষিণ মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আঃ গফুর’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়নার সঞ্চালনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ-ই- মিলিদুন্নবী পালিত হয়েছে ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: