বুধবার ১০ জুন, ২০২৬

কৃষক আকবর মন্ডল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

10 June, 2026 9:15:56
কৃষক আকবর মন্ডল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জিল্লুর রহমান সাগরc, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে সামাজিক বিরোধের জেরে কৃষক আকবর মন্ডল (৫৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। বিশেষ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই আসামিকে আইনের আওতায় আনা হয়।
পাটক্ষেতে অতর্কিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ মে (সোমবার) সকালে মাশালিয়া গ্রামের মাঠে নিজের পাটক্ষেতে কাজ করতে যান কৃষক আকবর মন্ডল। এ সময় পূর্ব শত্রুতা ও এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুর রশিদ ও তার লোকজন লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মাঠের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায়।

মাঠের অন্য কৃষক ও স্বজনরা আকবর মন্ডলকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর শ্রীপুর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র‍্যাব যৌথ চিরুনি অভিযান শুরু করে। অবশেষে মামলার অন্যতম প্রধান হোতা র‍্যাবের জালে ধরা পড়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার জন্য অভিযান অব্যাহত রয়েছে

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport