রবিবার ২১ জুন, ২০২৬

কুষ্টিয়ায় হিসনা ও সাগরখালী নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

21 June, 2026 12:48:40
কুষ্টিয়ায় হিসনা ও সাগরখালী নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষ্মীপুর বিলআমলা ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ ফরিদা ইয়াসমিন।

​পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়ার বাস্তবায়নাধীন এই প্রকল্পটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বিভাগ, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রাশিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, “বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কুষ্টিয়ার কৃষি ও পরিবেশ রক্ষায় এই নদী ও খালগুলো খনন করা হচ্ছে। নদীগুলো নাব্যতা ফিরে পেলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং চাষিরা তাদের জমিতে সেচ সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদনে নতুন গতি আনবে।

এছাড়া বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন, আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, আমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সুমন, সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এমদাদ,সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আসাদুর রহমান( আসা), আমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মারফত আলী, আমলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দীন মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিসনা ও সাগরখালী নদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই খনন প্রকল্পের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport