বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা

11 October, 2026 10:56:41
কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিহাতী উপজেলা সকল পূজা মন্দিরের কমিটির সমন্বয়ে কালিহাতী উপজেলা হলরুমে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।সভায় সভাপতিত করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ জনাব কাইয়ুম খান , বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহামুদ, সাবেক সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি, মোজমেল হক হিরো,সাবেক বিএনপির উপজেলা কৃষক দলের সভাপতি। কালিহাতি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মানিক সাহা চৌধুরী, কালিহাতি পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব সুজিত দত্ত,এলেঙ্গা পৌরসভার পূজা উদযাপন ফন্টের সভাপতি বাবু রমেন্দ্রনাথ সাহা, (প্রধান শিক্ষক পটল উচ্চ বিদ্যালয়) ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম,হারুন অর রশিদ (সাবেক মেম্বার) , জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটির সভাপতি জনাব মহসিন হাবিব সবুজ, কালিহাতী ইউনিটির জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার। কালিহাতী উপজেলায় ১৮৪ টি পূজা মন্টপ স্থাপিত হয়েছে, সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার কালিহাটী উপজেলার সমস্ত পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের প্রতিটি পূজা মন্ডপে ১০০% সিসি ক্যামেরা নিশ্চিত করার লক্ষ্যে আহবান জানান।২০২৬ সালে প্রতিটি পূজা মন্ডপে জি, আর তহবিল থেকে ৬০০ কেজি করে চাউল বরাদ্দ হয়েছে এমনটি তুলে ধরেন। সভায় পূজা মন্ডপের নিরাপত্তা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দর্শনার্থীদের নিরাপদে চলাচল যানবাহন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময়ে কোন ধরনের অপ্রিতৃতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে, তাৎক্ষণ ভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির সদস্যদের আহ্বান জানানো হয়, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard