কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই

29 November 2026, 11:40:45

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৭ টায় উপজেলার হাইটেক সিটির ২ নম্বর গেট এলাকায় এ আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে গাড়িটির ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কালিয়াকৈর হাইটেক সিটি ২ নম্বর গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় সকাল ৭টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

গাড়ির চালক মো. শফিকুল ইসলাম জানান, গাড়িটি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে আক্রান্ত প্রাইভেট কারটি ওয়ালটন কোম্পানির আওতাধীন বলে জানা গেছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২৩৯৩৫।

দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়। তবে গাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তদন্ত পরবর্তী পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যাবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard