কাঠালিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
কাঠালিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩
মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। কাঠালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার পশ্চিম চেচরি এলাকা থেকে মো. মতি মোল্লা (পিতা: সুলতান মোল্লা, সাং- পশ্চিম চেচরি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি) নামক এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। কাঠালিয়া থানার এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, এএসআই মো. আলতাফ হোসেন এবং কনস্টেবল আবুল কাশেমসহ একদল দক্ষ পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেন।
অপরদিকে, দ্বিতীয় অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের বাসিন্দা এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ১. অন্তর হাওলাদার (পিতা: হুমায়ুন হাওলাদার) এবং ২. মো. জাহিদুল ইসলাম (পিতা: আঃ রব হাওলাদার)। এএসআই মো. মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মো. হাসান ও যুগল কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান সফল করে।
মাদকবিরোধী এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



