কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ
কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ
কাউখালী উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ দিক নিয়ে এক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, ছায়া সমাদ্দার এবং শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার, নাজমুন নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্রী অভিভাবকরা তাদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং উপযুক্ত বয়সে সুশিক্ষিত করে গড়ে তুলে বিবাহ দেবেন মর্মে দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন,
বাল্যবিয়ে কেবল একটি কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে উপস্থিত অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার এবং সঠিক বয়সে বিবাহ দেওয়ার শপথ নিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



