কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু
কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস মারা গেছেন। শুক্রবার(২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের শুশিল বিশ্বাসের বড় পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ দিন যাবত তিনি ব্রেনের সমস্যা, ডায়াবেটিকস সহ অন্যান্য রোগে ভুগছিলেন। সন্তোষ কুমার বিশ্বাস ছিলেন এক অন্যান্য প্রতিভার অধিকারী। একজন ভাল উপস্থাপক, সদালাপী, সুদক্ষ শিক্ষক, কয়েকটি প্রতিষ্ঠানের নির্মাতা, সজ্জন, ছোটবড় সকলের জনপ্রিয় ছিলেন।
জানা যায়, কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষার্থীদের নিকট ছিলেন প্রিয় শিক্ষক, কয়রা উপজেলা প্রশাসনের কাছে ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। ২০১৮ সালে তিনি অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি একপুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে কয়রা কলেজের শিক্ষকবৃন্দ, শ্যামনগরের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক পরিবার সহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: