মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে পুলিশের অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

24 November, 2026 7:41:52
কচুয়ায় পুলিশের অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ ইমরান শেখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বয়ারসিংগা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ইমরান শেখ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামের মৃত মুজিবর শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন জানান, ইমরানকে গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে উদ্ধার করা ইয়াবাসহ গ্রেফতার ইমরান শেখকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard