ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
মোল্লাহাট উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখায়, আগামী ২০২৭-২৮ দুই বছরের জন্য কমিটি গঠন সম্পন্ন হয়েছে । এই কমিটিতে এস,এম আমিনুল ইসলাম বাদলকে, (সভাপতি) মুফতি জাকির আশরাফী কে (সিনিয়ার সহ-সভাপতি), ও মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, ও ডাঃ শেখ সোহাইল আহমেদ সবুজকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন,উক্ত সভায় উপস্থিত ছিলেন, মাওলানা ইউসুফ ইকবাল সাহেব সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সহ-সভাপতি শ্রমিক নেতা, ফকির শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এস আবু বকর,আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা শাখা ও ইসলামি আন্দোলনের অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ। গত ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার সময় বিকেল ৪ ঘটিকায়, ঘাটবিলা ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদ্রাসা মারকাজ অডিটরিয়াম অফিস কক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সূরা সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



