আজ শুভ জন্মাষ্টমী: ধর্ম প্রতিষ্ঠায় অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ
আজ শুভ জন্মাষ্টমী: ধর্ম প্রতিষ্ঠায় অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ

খুলনা প্রতিনিধিঃ শনিবার ১৬ আগস্ট ২০২৫।
আজ শনিবার বিশ্বের কোটি ভক্তদের কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। যুগে যুগে অধর্ম বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত এই দেবতা, দ্বাপর যুগে রোহিনী নক্ষত্রের শুভ দিনটি ভারতের মথুরা রাজ্যে পিতা বসুদেব ও মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা এবং বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ করেছে। এ আয়োজনের মধ্যে রয়েছে গীতাযজ্ঞ, ধর্মীয় শোভাযাত্রা, শ্রীকৃষ্ণ পূজা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। সরকারি ছুটির দিন হওয়ায় দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
শ্রীকৃষ্ণের জীবনকাহিনী অনুযায়ী, দ্বাপর যুগে রাজা কংস, শিশুপাল, জরাসন্ধ, হিড়িমবক, বকাসুর এবং ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনসহ একাধিক অধার্মিক রাজাদের অত্যাচারে মানুষ কষ্টে ভুগছিল। দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে তাদের দুঃখ জানান এবং পরামর্শ দেন, শ্রীকৃষ্ণ যেন মথুরার যদুবংশে জন্মগ্রহণ করেন।
মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংস তার বাবাকে কারাগারে বন্দি করে নিজে রাজসিংহাসনে বসেন। কংস দেবকীর সঙ্গে যদুবংশীয় বসুদেবের বিবাহের পরে নিজেই রথ চালিয়ে তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যান। এ সময় আকাশে দৈববাণী শোনা যায় যে, দেবকীর অষ্টম সন্তান কংসকে হত্যা করবে। কংস তাঁর বোনকে হত্যার চেষ্টা করেন, কিন্তু বসুদেব অবলম্বন হিসেবে দেবকীকে রক্ষা করেন।
দেবকীর ছয় সন্তান কংসের হাতে প্রাণ হারায়। সপ্তম সন্তান বলরামকে যোগমায়া রোহিনী নক্ষত্রের গর্ভে স্থানান্তর করেন। এরপর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুর্যোগপূর্ণ রাতে তিনি চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হন এবং বসুদেব ও দেবকীর হাতে ধরা দেন। এরপর বসুদেব শ্রীকৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যান এবং সেখানে অন্যান্য ঘটনার মধ্য দিয়ে কংসের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়।
শ্রীকৃষ্ণের শৈশবকালে তিনি পুতনা, তৃণাবত, কাকাসুর, বকাসুর, অঘাসুরসহ বহু অসুরকে পরাজিত করেন। পরবর্তীতে কংসকে হত্যা করে তাঁর পিতা উগ্রসেনকে রাজা হিসেবে বসান এবং মধুরায় ধর্মের প্রতিষ্ঠা করেন। এছাড়া কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে পান্ডু পুত্রদের পক্ষ নেন এবং হস্তিনায় ধর্মের পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করেন।
আজ বিকেল সাড়ে ৩টায় খুলনা নগরীর গোলকমণি শিশু পার্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকনের উদ্যোগে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নগর সংকীর্ত্তন, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ হবে। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
রাত ৮টায় স্যার ইকবাল রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং রাত ১২.০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা উদযাপন করা হবে। এছাড়া নগরীর গলামেরীস্থ রাধা-মাধব মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: