আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের মতবিনিময়
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের মতবিনিময়
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ আগস্ট ২০২৬ :
শ্রীমঙ্গলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও অবস্থানের স্পষ্টভাবে ঘোষণার কথা উল্লেখ করে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনস্বার্থে কঠোর ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। পরিচয় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য সচিব রুবেল আহমদ, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম, এম. এ. রকিব ও সুভাস দাস তপন।
এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আক্তার মিন্টু, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট (amarsylhet24.com)-এর সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ আলামিন, তৃতীয় মাত্রা-র মো. জহিরুল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি জামাল, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মো. কাওছার আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সদস্য আবদাল মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদিন বাদশা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



