অবৈধ ট্রলিংয়ের বোটের বিরুদ্ধে অভিযান, ৫ বোটসহ ১০১ জেলে আটক
অবৈধ ট্রলিংয়ের বোটের বিরুদ্ধে অভিযান, ৫ বোটসহ ১০১ জেলে আটক
ডেক্স রিপোর্টঃ
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ এ অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহজনক পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১০১ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছের পাশাপাশি আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



