বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

অন্ধকার জগত থেকে তরুণ সমাজকে বাঁচাতে জনসমাবেশ

14 February, 2026 5:44:43
অন্ধকার জগত থেকে তরুণ সমাজকে বাঁচাতে জনসমাবেশ

চিতলমারী , বাগেরহাট প্রতিনিধিঃ

আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বাগেরহাটের চিতলমারীর আড়িয়ারঘোপ ও পরানপুর এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী এক গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় আড়িয়ারঘোপ ফুটবল মাঠ-এ।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক দিদার উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস আই শিপন, বড়বাড়িয়া ৫নং ইউপি সদস্য ছিদ্দিক মোল্লা, ওয়ার্ড জামায়াত নেতা বিপ্লব কাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়—এটি ধীরে ধীরে পুরো সমাজকে গ্রাস করে নেওয়া এক ভয়াল ব্যাধি। আজ যারা কৌতূহল বা প্রলোভনে পা বাড়ায়, আগামী দিনে তারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে পড়ে। শিক্ষা থেকে বিচ্যুতি, অপরাধে জড়িয়ে পড়া, পরিবার ভাঙন—সবকিছুই শুরু হয় এই মাদকের ছোবল থেকে।

সভাপতির বক্তব্যে দিদার উদ্দিন মোল্লা বলেন,“আমার বাড়ির সামনেই মাদকের কেনাবেচা হয়। প্রভাবশালীদের কারণে অনেক সময় প্রতিবাদ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা চুপ থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেব। তাই প্রশাসনের জোর নজরদারি ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।”

এম এস আই শিপন তার বক্তব্যে বলেন,“কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যদি কেউ মাদক ব্যবসায় জড়িত থাকে, তাদের এখনই সরে আসতে হবে। নচেৎ আইনগত ও সামাজিকভাবে কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় আমরা আপসহীন।”

বক্তারা আরও বলেন, মাদক একটি অন্ধকার জগত—যেখানে স্বপ্ন হারিয়ে যায়, মানবিক মূল্যবোধ ধ্বংস হয় এবং সমাজে অপরাধের বিস্তার ঘটে। আজ সচেতনতা না বাড়ালে আগামী দিনে এর ভয়াল থাবা আরও বিস্তৃত হবে। আলোচনা শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport